রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
রোববার (১৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহেল ওরফে ট্যারা সোহেল (৩২), মো. শামীম আহমদ (৩৭), মো. শাহিন আহমেদ (৩২), মো. আল আমিন ওরফে আরাফাত আকাশ ওরফে রাজ (৩০), মো. নুর আলম (২২), মো. শামীম মোল্লা (২৮), মো. শেখ মো. তাজুল ইসলাম (৩১), মো. পাভেলুর রহমান পাভেল (২৪), মো. মোকাররম হোসেন (৩৭), মো. সোহেল রানা (৪৬), মো. মুর্শিদ মিয়া (৩৬), মো. ইব্রাহিম (৪১), সুলাইমান আবেদীন শুভ (২৯), রেজাউল করিম (৩০), মো. সোহেল (২৯), মো. জয়নাল আবেদীন (২৬), মহিউদ্দিন (২৮), মিরাজ (২০), হৃদয় আহমেদ (২১), রমজান (২০), আশরাফুল ইসলাম (১৯), আলিমুল ইসলাম (২৭), রবিউল ইসলাম (২৭), রাসেল (২০), সুজন (৩০), শামীম (২০), নুরুন্নবী ভোলা (৬২), আব্দুস সালাম (১৯), খাদেমুল মিয়া (২৯), আবুল হোসেন (৩০), শহিদুল ইসলাম (৪৮), মতিয়ার রহমান, তহিদুল ইসলাম আকাশ (২৫), ওমর সাদী মোল্লা (৩৫), এনায়েত ইসলাম ইমন (২১), নাইম (১৮), তহিদুল ইসলাম আকাশ (১৮), কাজী সফিকুল সুমন (৩১), রুবেল (২৫), শাহীন আলম (২৪), আলী পাপ্পু (৪৪), মানিক রতন (৪২), রাইসুল ইসলাম সিয়াম (২৫), ইমন (১৯), সাকলাইন কাজী (১৯), মেহেদী হাসান রাসেল (৩০), রফিকুল ইসলাম হীরা ওরফে হিরো (২৫), রকিবুল হাসান রকি, সেলিম, নয়ন হোসেন (২৩), সোহাগ মিয়া (৩১), আল আমিন (২১), রিটন মিয়া (২৬), ফয়সাল (১৯), উজ্জল, ফারুক হোসেন (৪২), কামরুজ্জামান (২৮), ওমর ফারুক (২৩), মিজানুর রহমান (৩০), হোসেন (২৬), মাফিয়া শেখ মায়া (১৯), হৃদয় হোসেন (২৭), মামুন ইসলাম নয়ন (২৫), স্বপন (২৩), রমজান আলী (৫৭), ইতি বেগম (২৮), রাকিব আহম্মেদ (২৩) ও মাহাতাব (২৬)।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত শনিবার (১৩ জুন) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তেজগাঁও থানা ৬ জন, শেরেবাংলা নগর থানা ২০ জন, মোহাম্মদপুর থানা ২১ জন, আদাবর থানা ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৪ জন ও হাতিরঝিল থানা-পুলিশ একজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
Advertisement
কেআর/এমএমকে