খেলাধুলা

চেরি ব্র্যান্ডের গাড়ি জিতে মা’কে নিয়ে হৃদয়ের আবেগঘন স্ট্যাটাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের শুরুতে যখন একের পর এক উইকেট পড়ছিল, তখন লিটন দাসকে নিয়ে ৯২ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন তাওহিদ হৃদয়। ৮৮ বলে খেলেন ৮৩ রানের অনবদ্য এক ইনিংস। তাওহিদ হৃদয়ের এই ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ পায় ২৭৪ রানের দারুণ এক সংগ্রহ।

Advertisement

ম্যাচ শেষে ১ উইকেটের জয় অস্ট্রেলিয়ার। কুপার কনোলির দারুণ ব্যাটিংয়ে জয় পায় অসিরা এবং হোয়াইটওয়ামের লজ্জা এড়ায় তারা।

ম্যাচ শেষে ১৪৯ রান করার জন্য ম্যান অব দ্য ম্যাচ হলেন কুপার কনোলি। ৪ বছর পর দলে ফিরে ২ ফিফটিতে ১৫৭ রান ও ২ উইকেট নেওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। সে সঙ্গে

বাংলাদেশের হয়ে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হয়েছেন তাওহিদ হৃদয়। তার হাতে উঠেছে চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি। ৩ ম্যাচে ৭৭ গড়ে হৃদয় করেছেন ১৫৪ রান। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন আজ সিরিজের শেষ ম্যাচে।

Advertisement

খেলা শেষে সেই গাড়ির সঙ্গে একটি ছবি তুলে সেটা নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন তাওহিদ হৃদয়। মায়ের জন্য একটি গাড়ি কেনার ইচ্ছা ছিল হৃদয়ের। কিন্তু সেই গাড়িটা তিনি কেনার আগেই নিজের পারফরম্যান্স দিয়ে পেয়ে গেলেন।

ছবিটা পোস্ট করে সেই আবেগঘন কথাই লিখলেন তাওহিদ হৃদয়। তিনি লিখেছেন, ‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ‍্যেই পেয়ে গেলাম!! অদ্ভুত না???’

তাওহিদ হৃদয়ের এই আবেগঘন স্ট্যাটাস রীতিমত ভাইরাল হয়ে গেছে। ৩ ঘণ্টায় প্রায় ৩ লাভ রিঅ্যাকশন পেয়েছে পোস্টটি। যার অধিকাংশই ভালোবাসার ইমোজি। মন্তব্য করেছেন প্রায় ৮ হাজার মানুষ এবং শেয়ার হয়েছে প্রায় ৩ হাজার।

আইএইচএস

Advertisement