বেশি চিনি খেলে শরীরের ক্ষত দ্রুত শুকায় না-এমন ধারণা অনেকেরই। কথাটি পুরোপুরি ভুল নয়। বিশেষজ্ঞদের মতে, ক্ষত নিরাময় ধীর হওয়ার পেছনে একাধিক কারণ কাজ করলেও অতিরিক্ত চিনি তার মধ্যে অন্যতম। বিশেষ করে রক্তে শর্করার মাত্রা দীর্ঘ সময় বেশি থাকলে শরীরের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
Advertisement
ক্ষত সারানো শরীরের জন্য একটি জটিল প্রক্রিয়া। এটি সঠিকভাবে সম্পন্ন হতে হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, রক্ত সঞ্চালন এবং পর্যাপ্ত পুষ্টি-সবকিছুই ভালোভাবে কাজ করতে হয়। শরীরের কোনো একটি অংশে সমস্যা দেখা দিলেই ক্ষত শুকাতে সময় বেশি লাগে। অতিরিক্ত চিনি এই ভারসাম্য নষ্ট করতে পারে।
আরও পড়ুন পিঠের ব্যথায় ভুগছেন? সমাধান এই ৪ ব্যায়ামে শরীরের ওপর অতিরিক্ত চিনির প্রভাবঅতিরিক্ত চিনি গ্রহণ শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করতে পারে। এই প্রদাহ টিস্যু পুনর্গঠনের স্বাভাবিক কাজকে ব্যাহত করে। ফলে ক্ষত দ্রুত শুকানোর পরিবর্তে নিরাময় প্রক্রিয়া দীর্ঘ হয়।
ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে তা রক্তনালীর ক্ষতি করতে পারে। এর ফলে শরীরের ক্ষতিগ্রস্ত অংশে পর্যাপ্ত অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছাতে বাধা সৃষ্টি হয়। এতে ক্ষত সারার গতি কমে যায়।
Advertisement
এছাড়া রক্তে অতিরিক্ত শর্করা শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতাও কমিয়ে দেয়। অথচ এই কোষগুলোই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। ফলে ক্ষত শুকাতে বেশি সময় লাগে এবং সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।
আরও পড়ুন কাশিতে ভুগছেন? সমাধান আছে আপনার রান্নাঘরেই গবেষণায় কী বলা হয়েছে?২০২৫ সালে বার্নস অ্যান্ড ট্রমা জার্নালে প্রকাশিত এক পর্যালোচনায় বলা হয়েছে, ক্ষত নিরাময়ের প্রতিটি ধাপেই গ্লুকোজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীর নতুন টিস্যু তৈরি, রোগ প্রতিরোধকারী কোষকে শক্তি দেওয়া এবং ত্বক মেরামতের কাজে গ্লুকোজ ব্যবহার করে। তবে গ্লুকোজের ভারসাম্য নষ্ট হলে, বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে, দীর্ঘস্থায়ী প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। এতে ক্ষত সারতে দেরি হয় এবং সংক্রমণ বা অঙ্গহানির মতো জটিলতার ঝুঁকি বাড়ে।
তবে সব ধরনের চিনি একইভাবে ক্ষতিকর নয়। ফলমূল, শাক-সবজি ও দুগ্ধজাত খাবারে থাকা প্রাকৃতিক চিনি শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। অন্যদিকে কোমল পানীয়, ক্যান্ডি বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের চিনি বেশি ক্ষতিকর বলে বিবেচিত হয়।
আরও পড়ুন গরমেও সর্দি-কাশি-গলাব্যথায় ভুগছেন? জানুন প্রতিকার ক্ষত দ্রুত সারাতে কী খাবেন?যদি কারও দীর্ঘস্থায়ী ক্ষত, আঘাত বা অস্ত্রোপচারের পর পুনরুদ্ধারের প্রয়োজন হয়, তাহলে খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন রাখতে হবে। পাশাপাশি গোটা শস্য, শস্যদানা, ফলমূল ও শাক-সবজি নিয়মিত খেতে হবে। ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার টিস্যু মেরামতে সহায়তা করে। পর্যাপ্ত পানি পান করাও জরুরি। একই সঙ্গে সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখলে ক্ষত নিরাময় দ্রুত হতে পারে।
Advertisement
জেএস/