খেলাধুলা

রেকর্ড! ৩০ মিনিট বলে পা ছোঁয়াতে পারেননি স্পেনের তারকা ফুটবলার

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে আফ্রিকার নবাগত কেপ ভার্দের সাথে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে স্পেনকে। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র অবস্থায় রয়েছে। ম্যাচের একটা পর্যায়ে পায়ে বলই ছোঁয়াতে পারেননি রিয়াল সোসিয়াদাদের খেলা স্পেনের ফুটবলার মিকেল ওয়ারজাবাল।

Advertisement

ম্যাচের প্রথম ৩০ মিনিট তাকে মাঠে খুঁজেই পাওয়া যায়নি। ১৯৬৬ সালের পর ডাটা সংরক্ষণের পর থেকে বিশ্বকাপের কোনো ম্যাচে কোনো ফুটবলারের এটা প্রথম ঘটনা।

পরে অবশ্য দলের আক্রমণে ভূমিকা রাখেন ওয়ারজাবাল। কিন্তু স্পেন এখনো গোল পায়নি। স্পেনের পরবর্তী ম্যাচ দুটি হবে উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে।

আরআর/এমএমআর

Advertisement