খেলাধুলা

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দিল আফ্রিকার দেশ কেপ ভার্দে। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই স্পেনের সঙ্গে ড্র করলো তারা। দলের জয়ে ম্যাচে ৭টি সেভ করে ম্যাচ সেরা হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। পুরো ম্যাচে মোট ২৭টি শট নিয়েছে স্পেনের ফুটবলাররা, কিন্তু গোল পায়নি। স্পেন কোচও তাই ভাগ্যকেই কাঠগড়ায় দাঁড় করালেন।

Advertisement

ম্যাচ হেরে ইউরো জয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘এটাই আসলে ফুটবল এবং এটাই শিক্ষা দেয় এখানে দুর্বল কোনো প্রতিপক্ষ নেই। আমরা আরো পরিশ্রম করবো এবং ফিনিশিংয়ে বেশি মনোযোগী হতে হবে আমাদের। আমরা জানি, যে পরিমাণ সুযোগ আমরা তৈরি করেছি তাতে জেতা উচিত ছিল। এরকম ম্যাচে আপনাকে নিখুঁত হতে হবে।’

শত চেষ্টা করেও কেপ ভার্দের জালে বল ঢোকাতে পারেনি স্পেন। কোচ বলেন, ‘তারা খুবই শৃঙ্খলা বজায় রেখে খেলেছে এবং শারীরিকভাবে তারা বেশ শক্তিশালী। প্রথম থেকেই তাদের ১০ জন খেলোয়াড় পেনাল্টি বক্সের ভেতর ছিল। জায়গা করে কিক নেওয়াটা খুব কঠিন ছিল। একইসাথে বলের গতিবিধিও আমাদেরকে হতাশ করেছে। যখন বল ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না।’

ম্যাচে শুরুর একাদশে ছিলেন না লামিন ইয়ামাল। ৭০ মিনিটে তাকে নামান কোচ। নিকো উইলিয়ামসকেও নামান ৮৬ মিনিটে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে তাদের খেলার সময় বাড়ানো, যাতে তারা উন্নতি করতে পারে। আমাদের লক্ষ্য এখন সৌদি আরব। আমি আশা করবো তারা দুজনই পুরোপুরি ফিট হয়ে যাবে।’

Advertisement

আরআর/এমএমআর