দেশজুড়ে

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হলেন কৃষক আলাল

চলমান ফুটবল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী চলছে উন্মাদনা। বাংলাদেশের আনাচে-কানাচেও ছড়িয়ে পড়েছে এর রেশ। নিজের পছন্দের দলকে সমর্থন দিতে গিয়ে অনেকেই বেছে নিচ্ছেন অভিনব পন্থা। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা।

Advertisement

জেলার গোয়ালন্দ উপজেলায় এবার দুধ দিয়ে গোসল করে নিজের দীর্ঘদিনের পছন্দের দল আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হয়েছেন এক কৃষক। তার নাম আলাল মোল্লা।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেন আলাল। তিনি গোয়ালন্দের চর দৌলতদিয়ার হামেদ মৃধার হাট এলাকার ছোরাপ মোল্লার ছেলে।

আরও পড়ুন দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থনে ব্রাজিলের ভক্ত বান্ধবীর কথায় অনুপ্রাণিত হয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দৌলতদিয়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষক আলাল মোল্লা দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার অন্ধ ভক্ত ছিলেন। আর্জেন্টিনার সাদা-আকাশি জার্সির প্রতি তার টান ছিল অন্যরকম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মুসলিম দেশের ওপর অমুসলিম দেশের নির্যাতনের ঘটনায় তিনি ব্যথিত হন। একপর্যায়ে তিনি আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করার সিদ্ধান্ত নেন। পরে ইরান ফুটবল দলের সমর্থকদের অনুরোধে তিনি ইরানকে সমর্থন জানান।

Advertisement

কৃষক আলাল মোল্লা জানান, কৃষিকাজ করলেও ফুটবল তার প্রিয় খেলা। জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকে তিনি আর্জেন্টিনা দলকে ভালোবাসতেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ছেড়ে ইরানকে সমর্থন করার সিদ্ধান্ত নেন। এবারের বিশ্বকাপে ইরান ভালো কিছু করবে বলেও তিনি আশাবাদী।

ইরানের সমর্থক শওকত জামান জানান, এবার তাদের এলাকায় ইরান দলের সমর্থক অনেক। এর মধ্যে কৃষক আলাল মোল্লা একজন ফুটবলপাগল মানুষ। তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। এবার আর্জেন্টিনা ছেড়ে ইরান দলকে সমর্থন দিয়েছেন তিনি। তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিয়েছেন তারা।

আরইউআর/এমএমকে

Advertisement