দেশজুড়ে

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ঝিনাইদহে আর্জেন্টিনা দলের সমর্থকরা আয়োজন করেছেন বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে আকাশি নীল আর সাদা রঙের ঢেউ যেন নেমে আসে শহর জুড়ে।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহ-এর উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন মহল্লা থেকে ছোট ছোট মিছিল শোভাযাত্রায় অংশ নেয়। হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ও রং বেরঙের বেলুন নিয়ে শোভাযাত্রায় আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনা দলের সমর্থকরা। বিশ্বকাপের থিম সংগীতের সঙ্গে নেচে গেয়ে মেতে ওঠেন বিশ্বকাপের উন্মাদনায়।

ঝিনাইদহ ফ্যান ক্লাবের স্ট্রাইকার ভলানটিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, ‘প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় সমর্থকরা অংশ নিয়েছে। আশা করছি, এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হবে। তবে, যে দলই চ্যাম্পিয়ান হোক, ফুটবল জিতে যাক।

Advertisement

এম শাহাজান/এএইচ/জেআইএম