বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক শূন্যপদের ভুল চাহিদা দেওয়া প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দশার্নোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্যপদের তথ্য যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানপ্রধান ঠিক সময়ে তথ্য সরবরাহ না করায় এ নোটিশ দেওয়া হয়।
Advertisement
নোটিশে কেন এসব প্রতিষ্ঠানপ্রধানদের এমপিও স্থগিত/বাতিল করা হবে না তার জবাব ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ নোটিশ পাঠিয়েছে।
নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন পরিচালক (সব), আঞ্চলিক কার্যালয়ে চিঠি পাঠানো করা হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে আঞ্চলিক পরিচালকরা কলেজ পর্যায়ের সব শূন্যপদের সঠিকতা যাচাই করে উল্লিখিত তথ্য পাঠান। প্রাপ্ত প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক উল্লিখিত কারণে ২৩৭টি পদ ইনকারেক্ট বা ভুল চাহিদা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান ভুল চাহিদাপ্রাপ্তিতে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তির সৃষ্টি হয়, অপরদিকে ভুল পদে কোন ব্যক্তি সুপারিশ, নিয়োগ প্রাপ্তির ফলে এমপিওভুক্তির ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। বিধায় উপর্যুক্ত ভুল চাহিদা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক যথাসময়ে তথ্য সরবরাহ না করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ১৮.১ (ঘ) মোতাবেক কেনো সংশ্লিষ্ট অধ্যক্ষের বিরুদ্ধে এমপিও স্থগিত, বাতিল করা হবে না তার জবাব এবং গভর্নিং বডির সভাপতির পদশূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে তার মতামত ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Advertisement
এএএইচ/এমএএইচ/