জাতীয় অধ্যাপক নিয়োগের সুপারিশ দেওয়ার জন্য সরকার চার সদস্যের কমিটি গঠন করেছে। এ কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
Advertisement
সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো যায়। ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা-২০২৩’ অনুযায়ী এ কমিটি করা হয়েছে।
চিঠির তথ্যমতে, কমিটির অন্য সদস্যরা হলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এএএইচ/এমএএইচ/
Advertisement