অর্থনীতি

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকপণ্য রপ্তানি থেকে আয় প্রায় ২০ শতাংশ কমেছে।

Advertisement

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ইউরোপীয় ইউনিয়নে যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ৫ হাজার ৬৮৭ মিলিয়ন ইউরোর, ২০২৬ সালের একই সময়ে (জানুয়ারি-মার্চ) তা কমে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে নেমেছে।।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, এ বছরের প্রথম তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ৬২ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে ২৩ হাজার ৮৬০ মিলিয়ন ইউরোর পোশাক আমদানি করে ইইউ, ২০২৬ সালের একই সময়ে তা কমে ২১ হাজার ৮৮ মিলিয়ন ইউরোতে নেমেছে।

আরও পড়ুন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি দ্বিমুখী চাপে

এসময়ে গত বছরের তুলনায় ইউরোপে চীনের পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ। তবে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের পোশাক রপ্তানি কমেছে মাত্র ২ শতাংশ। ভিয়েতনাম ২০২৫ সালের প্রথম তিন মাসে ইউরোপে ১ হাজার ৭৫ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছিলো, ২০২৬ সালের একই সময়ে তা কমে ১ হাজার ৫২ মিলিয়ন ইউরোতে নেমেছে।

Advertisement

ইউরোস্ট্যাটের তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে তুর্কির পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ, ভারতের ১০ শতাংশ, কম্বোডিয়ার ১৬ শতাংশ, পাকিস্তানের ১৭ শতাংশ, মরক্কোর ১০ শতাংশ, শ্রীলঙ্কার ১২ শতাংশ ও ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে ১৮ শতাংশ। এরমধ্যে সবেচেয়ে বেশি পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশরই।

তথ্যমতে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৮ দশমিক ৩২ শতাংশ আর পণ্যের দাম কমেছে ১১ দশমিক ৯৩ শতাংশ।

ইএইচটি/এমকেআর

Advertisement