রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় বাসার দরজা ভেঙে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সাততলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
২৪ বছর বয়সী ওই তরুণীর নাম জেনি খান। গত এপ্রিলে মুন্না নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন। গত রোববার মুন্না বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।
আরও পড়ুন বুড়িগঙ্গায় ভাসছিল পচা-গলা মরদেহ, আইডি কার্ডে লেখা জাবি শিক্ষার্থীকাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।
Advertisement
তিনি বলেন, বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, আমরা তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ করছি। মুন্না পলাতক, তাকে খুঁজে পেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
টিটি/এএমএ
Advertisement