রাজধানীর চানমারী ঘাট থেকে খিলগাঁও রেলক্রসিং পর্যন্ত অবৈধ দখল, ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।
অভিযানে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রি ও সংরক্ষণ না করায় এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
অভিযানে জব্দ করা বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে ছয় হাজার টাকায় বিক্রয় করা হয়।
জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
এমএমএ/বিএ
Advertisement