চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ, আইসিএসবি।
Advertisement
১৬ বছর আগে চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০ এর মধ্য দিয়ে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উদযাপন শুরু হয়। র্যালিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, সদস্য, শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব, অংশীজন ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আলোচনা সভা, আনুষ্ঠানিক কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রার স্মৃতিচারণসহ বিভিন্ন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
Advertisement
এমএমএআর/জেআইএম