জন্মগতভাবে হৃদপিণ্ডে ছিদ্রসহ বিভিন্ন জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসাসেবা দিতে এবং বাংলাদেশ-ভারতের চিকিৎসা সহযোগিতা আরও সুদৃঢ় করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই যৌথ প্রয়াস দেশের সুবিধাবঞ্চিত ও জটিল শিশু হৃদরোগীদের জীবনে নতুন আশার আলো ছড়াচ্ছে।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) নিনমাস অডিটোরিয়ামে ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি: ইভলভিং স্ট্যাটাস’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম ও বিনামূল্যে রোগী স্ক্রিনিং অনুষ্ঠিত হয়। বিএমইউয়ের শিশু কার্ডিওলজি বিভাগ, ভারতের মেডস্তান হেলথকেয়ার-অলকিউর এবং ম্যাক্স হেলথকেয়ার যৌথভাবে মহতী এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ যেমন জন্মগতসহ জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উপকারে আসবে, তেমনই বিএমইউসহ বাংলাদেশের হৃদরোগ বিষয়ক শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা তাদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবেন। বাংলাদেশ-ভারত উভয় দেশের চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন প্রযুক্তির আদান-প্রদান প্রকৃতপক্ষে শিশু রোগীদের জন্যই বড় কল্যাণ বয়ে আনবে।
আরও পড়ুন অসহায় আদ্-দ্বীনের ৭৬ রোগীসেমিনারে মূল বক্তা (কি নোট স্পিকার) ছিলেন নয়াদিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের নিওনেটাল অ্যান্ড কনজেনিটাল হার্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. কুলভূষণ সিং ডাগর। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউয়ের শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা করিম ও কার্ডিয়াক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আতা উল্লাহ।
Advertisement
আয়োজকরা জানান, এই উদ্যোগের অংশ হিসেবে বিএমইউয়ের ৭০ জন শিশু হৃদরোগীকে নিয়ে বিনামূল্যে একটি বিশেষ স্ক্রিনিং প্রোগ্রাম সম্পন্ন করা হয়। ডা. কুলভূষণ সিং ডাগরের নেতৃত্বে ভারতের ৫ সদস্যের একটি চিকিৎসক দল এবং বিএমইউয়ের শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলামসহ ওই বিভাগের চিকিৎসকরা এই স্ক্রিনিংয়ে অংশ নেন। এসব শিশুর মধ্য থেকে নির্বাচিতদের সম্পূর্ণ বিনামূল্যে ভারতে উন্নত চিকিৎসাসেবা ও সার্জারি করা হবে।
আরও পড়ুন দেশে প্রথম প্রাতিষ্ঠানিক ‘হাম চিকিৎসা নির্দেশিকা’ প্রকাশ ২০০ শিশুর নতুন জীবনগত আড়াই বছরে বিএমইউ এবং মেডিস্তান হেলথকেয়ার-অলকিউর- এর মধ্যে চলমান সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এ পর্যন্ত বাংলাদেশের সুবিধাবঞ্চিত পরিবারের ২০০ জন শিশুকে বিনামূল্যে হৃদরোগের জীবনরক্ষাকারী অস্ত্রোপচার করা হয়েছে। এর মাধ্যমে মূলত নতুন জীবন পেয়েছে এমন সব শিশু, যাদের উন্নত বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত ছিল।
ঘরে বসেই নেওয়া যাবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতচিকিৎসা সেবা আরও সহজ করতে মেডিস্তান-অলকিউর শিগগির একটি বিশেষায়িত ‘হেলথকেয়ার টেলিকনসালটেশন প্ল্যাটফর্ম’ চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে রোগীরা চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে ভ্রমণের আগেই আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞদের কাছ থেকে ঘরে বসেই ‘সেকেন্ড ওপেনিয়ন’ বা দ্বিতীয় মতামত নিতে পারবেন; যা আন্তঃসীমান্ত স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের জন্য ঝামেলাহীন করে তুলবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসলাম হোসেনসহ দুই দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা।
Advertisement
এসইউজে/কেএসআর