দেশজুড়ে

ফেনীতে পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপরের উন্মাদনার ঢেউ উঠেছে ফেনীতেও। বুধবার (১৭ জুন) আর্জেন্টিনা-আলজেরিয়া খেলাকে কেন্দ্র করে পতাকা শোভাযাত্রা বের করেন ফেনীর আর্জেন্টইন ভক্তরা।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শোভাযাত্রাটি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের জেল রোড, ট্রাঙ্ক রোড, মিজান রোড ও কলেজ রোড ঘুরে আবার পাইলট স্কুলের মাঠে এসে শেষ হয় ।

শোভাযাত্রায় দেখা যায়, মুখে আর্জেন্টিনার পতাকা আঁকিয়ে, ব্যানার, ফেস্টুন নিয়ে জার্সি গায়ে দিয়ে ফুটবলপ্রেমী তরুণ-যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন।

আয়োজক বেলাল হোসেন বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। সেই আবেগকে উদ্‌যাপন করতেই এ শোভাযাত্রার আয়োজন।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/জেআইএম