বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি মাঠে যেমন অসাধারণ নৈপুণ্যের জন্য পরিচিত, তেমনি মাঠের বাইরের জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার প্রিয় খাবার কী, অবসর সময়ে কী করেন কিংবা কোন ধরনের খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন-এসব জানতে আগ্রহী থাকেন কোটি কোটি সমর্থক।
Advertisement
মেসির পছন্দের খাবারের তালিকায় বিশেষ জায়গা দখল করে আছে আর্জেন্টিনার জনপ্রিয় ঐতিহ্যবাহী পদ মিলানেসা নাপোলিটানা। মচমচে ব্রেডক্রাম্বে মোড়ানো মাংসের ওপর টমেটো সস, গলানো চিজ এবং সুস্বাদু টপিংসের সংমিশ্রণে তৈরি এই খাবারটি শুধু আর্জেন্টিনাতেই নয়, বিশ্বজুড়েই বেশ জনপ্রিয়। যদি আপনিও মেসির প্রিয় খাবারের স্বাদ নিতে চান, তবে জেনে নিন ঘরেই সহজে তৈরি করার রেসিপি।
আরও পড়ুন ঘরেই বানিয়ে নিন বিফ কাটলেট উপকরণ মাংসের জন্য গরু বা মুরগির হাড়ছাড়া মাংস ৪ টুকরা (পাতলা করে পেটানো) লবণ স্বাদমতো গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ রসুন বাটা ১ চা-চামচ কোটিংয়ের জন্য ডিম ২টি ব্রেডক্রাম্ব ১ কাপ ময়দা আধা কাপ আরও পড়ুন ফ্রিজে রাখা বাসি ভাত দিয়ে তৈরি করুন বিকেলের দারুণ নাস্তা টপিংয়ের জন্য টমেটো সস আধা কাপ মোজারেলা চিজ ১ কাপ (কুচি করা) টমেটো পাতলা স্লাইস ১টি ওরেগানো আধা চা-চামচ সামান্য অলিভ অয়েল ভাজার জন্য পরিমাণমতো তেল যেভাবে তৈরি করবেনপ্রথমে মাংসের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লবণ, গোলমরিচ ও রসুন বাটা মাখিয়ে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। অন্যদিকে একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। অন্য একটি পাত্রে ময়দা এবং আরেকটিতে ব্রেডক্রাম্ব রাখুন। প্রথমে মাংস ময়দায় গড়িয়ে নিন। এরপর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে ভালোভাবে কোট করুন।
আরও পড়ুন স্বাদ পাল্টাতে রাঁধতে পারেন থাই বিফ স্ট্যুএবার কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে মাংসগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হলে টিস্যুর ওপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। একটি বেকিং ট্রেতে ভাজা মাংস রাখুন। প্রতিটি টুকরোর ওপর টমেটো সস ছড়িয়ে দিন। এরপর মোজারেলা চিজ, টমেটোর স্লাইস এবং সামান্য ওরেগানো ছড়িয়ে দিন।
Advertisement
১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে থেকে গরম করা ওভেনে ৮ থেকে ১০ মিনিট বেক করুন। চিজ পুরোপুরি গলে গেলে বের করে নিন। ওভেন না থাকলে ঢাকনা দেওয়া ননস্টিক প্যানে অল্প আঁচে কয়েক মিনিট রেখে চিজ গলিয়ে নিতে পারেন।
পরিবেশন পদ্ধতিমিলানেসা নাপোলিটানা সাধারণত ম্যাশড পটেটো, ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ বা ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। অনেকেই এর সঙ্গে লেবুর রস ছিটিয়ে খেতে পছন্দ করেন, যা স্বাদ আরও বাড়িয়ে দেয়।
আরও পড়ুন গরুর মাংসের স্বাদ বাড়াবে কালাই ডালের ছোঁয়াজেএস/
Advertisement