রাজধানীর সাঁতারকুলের ইয়াসিননগর এলাকার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার (১৭ জুন) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিক করেছেন। তিনি বলেন, গতকাল দুপুর আড়াইটার দিকে ইয়াসিননগর খালের কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসআই মাহবুবুল আলম বলেন, ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও হাফ চেক হাতা শার্ট।
Advertisement
তিনি আরও বলেন, নিহত যুবকের শরীরে আংশিক পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিএ