রাত ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।
Advertisement
বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন এবারের এল নিনো হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ংকরআজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এছাড়া আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যান্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।
বিএ