গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ভোলার ব্রাজির সমর্থক হৃদয় হাসান (২৮) মাথা ন্যাড়া করার ভিডিও নিজের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন তিনি।
Advertisement
হৃদয় হোসাইন ভোলার লালমোহন উপজেলার হর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হর্ড হার্ডিঞ্জ বাজার সংলগ্ন এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি ওই বাজারে কম্পিটারের ব্যবসা করেন বলে জানা গেছে।
বুধবার (১৭ জুন) সকালে হর্ড হার্ডিঞ্জ বাজারে একটি সেলুনে গিয়ে আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের সামনে এমন কাণ্ড ঘটান হৃদয় হাসান।
হৃদয় হোসাইন জানান, তিনি তার ফেসবুকে একটি ভিডিও পোস্টে ঘোষণা দেন, বুধবার সকালের ম্যাচে আলজেরিয়ার সঙ্গে যদি আর্জেন্টিনা জিততে পারে, তাহলে তিনি মাথা নাড়া করবেন। বন্ধুদের সামনেও লিখিতভাবে প্রতিশ্রুতি দেন তিনি। পরে আর্জেন্টিনা জেতার পর তিনি বাজারে আসেন এবং বন্ধুদের উপস্থিতিতে মাথা ন্যাড়া করেন।
Advertisement
তিনি বলেন, ‘আমি ব্রাজিলের সমর্থক। কথা দিয়ে কথা রাখি। কথা দিয়েছি তাই কথা রেখেছি। ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের কথা রাখে।’
জানতে চাইলে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম
Advertisement