ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
Advertisement
বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর কাছ থেকে খবর পেয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিমকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কাজী আল আমিন/এমএমকে
Advertisement