আন্তর্জাতিক

বিশ্ব এআই কনফারেন্স: আইনি কাঠামো নির্ধারণে সহযোগিতার আহ্বান চীনের

২০২৬ সালের ওয়ার্ল্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) কনফারেন্স এবং উচ্চপর্যায়ের বৈশ্বিক এআই নীতি-আইনি কাঠামো নির্ধারণে বৈঠক আয়োজন করবে চীন। আগামী জুলাই মাসে চীনের সাংহাই শহরে এ সম্মেলন আয়োজিত হবে। বুধবার (১৭ জুন) এক চীনা কর্মকর্তা ঝোও হাইবিং এই তথ্য জানিয়েছেন।

Advertisement

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের উপপ্রধান ঝোও হাইবিং সংবাদ সম্মেলনে বলেন, চীন এই সম্মেলনকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে সব পক্ষের সঙ্গে আন্তর্জাতিক এআই সহযোগিতা আরও জোরদার করতে চায়।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শাসনব্যবস্থা মানবজাতির ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং এটি সব দেশের জন্য একটি অভিন্ন বৈশ্বিক ইস্যু। চীন বহুপাক্ষিকতায় বিশ্বাস করে এবং উন্মুক্ততা ও অন্তর্ভুক্তিমূলক নীতির ভিত্তিতে বৈশ্বিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিতে কাজ করছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় বজায় রাখবে চীন। এর পাশাপাশি বহুপাক্ষিকতাকে বাস্তবে প্রয়োগ করবে এবং মানুষকেন্দ্রিক নীতিতে নিরাপদ ও কল্যাণমুখী এআই উন্নয়নকে অগ্রাধিকার দেবে।

Advertisement

তিনি উল্লেখ করেন, চীন একটি বড় শক্তি হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিরোধ জোরদার করবে, এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াবে এবং অন্যান্য দেশের সঙ্গে মিলে এআই-সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করবে।

সূত্র: সিনহুয়াকেএম