জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৃষ্টি দিনে বা বর্ষাকালেও নিয়মিত ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। গত কিছুদিনের দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।

Advertisement

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের ধরা হয়।

এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের ১২৪টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৯টায় তালিকার ৯তম স্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১০২।

Advertisement

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ভারতের দিল্লি। দূষণের দিক থেকে আজ ১৫৫ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।

অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ার মেলবোর্ন। শহরটির দূষণ স্কোর মাত্র ৯।

Advertisement

এমকেআর