লাইফস্টাইল

পোশাক থেকে ঘামের দাগ দূর করার ঘরোয়া উপায়

পোশাকে ঘামের দাগ পড়ে গেলে অনেক সময় তা দূর করা বেশ কঠিন হয়ে যায়। বিশেষ করে সাদা বা হালকা রঙের জামায় বগল, কলার কিংবা হাতার কাছে হলদেটে ছোপ দেখা দিলে পোশাকটি পুরোনো ও অপরিচ্ছন্ন দেখায়। নিয়মিত ধোয়ার পরও অনেক সময় এই দাগ পুরোপুরি ওঠে না। তবে কিছু সহজ ঘরোয়া উপায় ব্যবহার করলে জেদি ঘামের দাগ দূর করা সম্ভব।

Advertisement

ঘামের দাগ দূর করার জন্য দামি ক্লিনিং পণ্যের চেয়ে রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই পোশাককে আবার নতুনের মতো পরিষ্কার করা যায়। আসুন জেনে নেওয়া বাড়িতে পোশাকের ঘাম দাগ তুলবেন যেভাবে-

লেবুর রসের ব্যবহার

লেবু প্রাকৃতিকভাবে অ্যাসিডিক হওয়ায় এটি দাগ দূর করতে সাহায্য করে। ২টেবিল চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ পানিতে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর দাগযুক্ত স্থানে স্প্রে করুন বা লাগিয়ে হালকা ঘষে কিছুক্ষণ রেখে দিন। পরে স্বাভাবিক নিয়মে ধুয়ে ফেলুন। এতে ঘামের দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।

বেকিং সোডার পেস্ট

বেকিং সোডা কাপড়ের জেদি দাগ তুলতে বেশ ভালো কাজ করে। ১চা চামচ বেকিং সোডার সঙ্গে অল্প পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। দাগের ওপর লাগিয়ে পুরোনো টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যাবে।

Advertisement

সাদা ভিনেগারের দিয়ে

১ বালতি পানিতে ১ কাপ সাদা ভিনেগার মিশিয়ে জামা অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। ভিনেগারের প্রাকৃতিক অ্যাসিড হলদে ছোপ ও ঘামের দাগ হালকা করতে সাহায্য করে। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার

মাথাব্যথার জন্য ব্যবহৃত অ্যাসপিরিনও ঘামের দাগ দূর করতে কার্যকর। দুটি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে আধা কাপ গরম পানিতে মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের ওপর ঢেলে ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন। পরে কাপড় ধুয়ে ফেলুন।

লবণ পানি দিয়ে

৪ চামচ লবণ, ১ লিটার গরম পানিতে মিশিয়ে নিন। এরপর একটি কাপড় বা স্পঞ্জ সেই পানিতে ভিজিয়ে দাগযুক্ত অংশে ঘষুন। কয়েকবার ব্যবহারে দাগ অনেকটাই ফিকে হয়ে আসবে।

হাইড্রোজেন পারক্সাইড ও ডিশওয়াশ লিকুইড

এক ভাগ ডিশওয়াশ লিকুইডের সঙ্গে ২ ভাগ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে দাগের ওপর লাগান। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। বিশেষ করে সাদা কাপড়ের হলদেটে দাগ তুলতে এই পদ্ধতি বেশ কার্যকর।

Advertisement

আরও পড়ুন নতুন পোশাক ধোয়ার পানিতে যা মেশালে রং থাকবে অটুট দাগ পড়ার আগেই সতর্কতা

ঘামের দাগ স্থায়ী হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া সবচেয়ে ভালো উপায়। জামা হালকা ভেজা অবস্থায় বগলের অংশে ট্যালকম পাউডার ছিটিয়ে ইস্ত্রি করে নিতে পারেন। পাউডার ঘামের তেল ও আর্দ্রতা শুষে নেয়, ফলে স্থায়ী দাগ পড়ার ঝুঁকি কমে যায়।

আরও পড়ুন ওয়াইপস টিস্যুর ভুল ব্যবহারে নষ্ট হতে পারে আপনার দামি জিনিস

 ঘামের দাগ একটি সাধারণ সমস্যা হলেও সঠিক পদ্ধতি জানলে সহজেই তা দূর করা সম্ভব। আপনার প্রিয় পোশাককে দীর্ঘদিন পরিষ্কার ও সুন্দর রাখতে পারেন। তবে যেকোনো উপকরণ ব্যবহারের আগে কাপড়ের একটি ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো, যাতে কাপড়ের রং বা গুণগত মান নষ্ট না হয়।

সূত্র: রেড ক্যাপ, গুড হাউজ কিপিং, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই