দেশজুড়ে

সীতাকুণ্ডে ১০ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ

চট্টগ্রামের সীতাকুন্ডে ১০ লাখ টাকার অবৈধ চিংড়ি পোনা আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চিংড়ি পোনাগুলো জব্দ করা হয়।

Advertisement

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর এবং কুমিরা নৌ পুলিশের যৌথ অভিযানে ১৪ ড্রাম চিংড়ি পিএল জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি পিএলের সংখ্যা প্রায় ৩ লাখ ৫ হাজার। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পরে আটক চিংড়ি পোনা কুমিরা ঘাটে সাগরে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ বলেন, চিংড়ি পোনাগুলো পাচার করে চট্টগ্রাম থেকে খুলনা নিয়ে যাওয়া হচ্ছিল। এসব চিংড়ি পোনা ধরার সময় প্রায় ১০০ প্রজাতির অন্য মাছের পোনাও ধরা পড়ে ও নষ্ট হয়, যা জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং সাগরে মাছের মজুত হ্রাস পায়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।

Advertisement

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম