জাতীয়

ব্রাজিলের সাও পাওলো ও ঢাকার বাতাস আজ একই মানের

বায়ুদূষণের তালিকায় আজ ব্রাজিলের সাও পাওলো ১৪ নম্বরে রয়েছে, ঢাকা রয়েছে ১৬ নম্বরে এবং শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ব্রাজিলের সাও পাওলোর দূষণ স্কোর ৯০ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে।

Advertisement

অন্যদিকে, ঢাকা রয়েছে ১৬ নম্বরে। এই শহরের দূষণ স্কোর ৮৬ অর্থাৎ এখানকার বাতাসও সহনীয় পর্যায়ে রয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আরও পড়ুন নীরব ঘাতক বায়ুদূষণ, বেশি ঝুঁকিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশ

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

Advertisement

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

শীর্ষে থাকা জাকার্তার দূষণ স্কোর ১৭০ অর্থাৎ এই শহরটির বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর ভারতের দিল্লি রয়েছে ২ নম্বরে। সেখানকার বাতাসের মানও অস্বাস্থ্যকর।

এসএনআর

Advertisement