চ্যাপা শুঁটকি মানেই আলাদা এক ধরনের তীব্র ঘ্রাণ আর দেশি স্বাদের জাদু। আর যখন এর সাথে মিশে যায় নানা ধরনের সবজি, তখন সেই রান্নাটা হয়ে ওঠে আরও বেশি মজাদার ও মুখরোচক। আজকের এই রেসিপিতে আমরা শিখব কীভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে বানানো যায় ‘চ্যাপা শুঁটকি সবজি ভুনা’-যা একদিকে যেমন ঝাল-ঝোল-ঘ্রাণে ভরপুর, অন্যদিকে ঠিক তেমনই গ্রামবাংলার আসল স্বাদ মনে করিয়ে দেয়।
Advertisement
চ্যাপা শুঁটকি আগে তাওয়ায় হালকা করে ভেজে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে নিন। সব সবজি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে তেলে হালকা ভেজে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। সঙ্গে আদা, রসুন, তেজপাতা, লবণ, হলুদ আর বাটা চ্যাপা শুঁটকি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলা ভালোভাবে কষে এলে এতে ভেজে রাখা সবজিগুলো দিন এবং আধা কাপ পানি যোগ করুন। ঝাল বেশি পছন্দ হলে কাঁচা মরিচ ফালি করে দিন, আর কম ঝাল চাইলে পুরো মরিচটাই রেখে দিন। সবজিগুলো নরম হয়ে মাখামাখা অবস্থায় এলে ওপরে আবার সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, আস্ত জিরা আর সরিষার তেল দিয়ে ফোড়ন দিন। তারপর চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন ঘরেই বানিয়ে নিন বিফ কাটলেটজেএস/
Advertisement