জাতীয়

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু ঢামেকে

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া তরিকুল ইসলাম (৬৮) নামের এক কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মারা গেছেন।

Advertisement

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন তরিকুল। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আতিয়ার রহমান জানান, মো. তরিকুল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদি ঢামেকে মারা গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

তিনি আরও জানান, মো. তরিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধুয়াপাড়াম মৌবন লাইনপাড়া এলাকার প্রয়াত ইসমাইলের ছেলে। তবে কোন মামলায় তরিকুল কারাগারে ছিলেন সে বিষয়ে জানাতে পারেননি কারারক্ষী আতিউর।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল আমিন/এমএমকে

Advertisement