বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাওয়ের বিপক্ষে লাতিনের দেশ ইকুয়েডরকে নিশ্চিতভাবেই ধরা হয়েছিল ফেবারিট। কিন্তু ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্রয়ে। যা সম্ভব হয়েছে কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রমের অবিশ্বাস্য দৃঢ়তায়।
Advertisement
রোববার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলায় ইকুয়েডরকে গোল করতে দেননি কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। ইকুয়েডরকে হতাশ করে একাই করেছেন ১৫ সেভ।
রমের এই সেভের রেকর্ডটি ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ। তার অবিশ্বাস্য পারফরম্যান্সে ইতিহাস গড়ে এক পয়েন্ট আদায় করে নিয়েছে কুরাসাও।
৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখার পরও ইকুয়েডর সুবিধা করতে পারেনি কুরাসাওয়ের গোলরক্ষকের সামনে। সবমিলিয়ে ২৬টি শট নিয়ে ১৫টিই লক্ষ্য রেখেছিল দলটি। তবে একটিও গোল হয়নি। প্রতিটা আক্রমণ ব্যর্থ করে দিয়েছেন এলয় রম।
Advertisement
অন্যদিকে ১০টি শট নিয়ে লক্ষ্যে ৪টি রেখেছিল কুরাসাও। আর বল দখলে ছিল ২৫ শতাংশ।
ইকুয়েডর নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছে আইভরি কোস্টের বিপক্ষে। শেষ ম্যাচে আগামী ২৬ জুন লড়বে জার্মানির বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে যেতে সেই ম্যাচ জয়ের বিকল্প নেই। তবে এরপরও আসবে আরও হিসাব-নিকাশ। একইদিন কুরাসাও সবশেষ ম্যাচে মাঠে নামবে আইভরি কোস্টের বিপক্ষে।
আইএন
Advertisement