খেলাধুলা

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে যে একাদশ নিয়ে নামছে জাপান-তিউনিসিয়া

ফুটবল বিশ্বকাপর ১০০০তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জাপান ও তিউনিসিয়া। ঐতিহাসিক মাইলফলকের ম্যাচ হওয়া বিশেষ গুরুত্ব বহন করছে এই ম্যাচ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচটি।

Advertisement

বাংলাদেশ সময় সকাল ১০টায় মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে জাপান। অন্যদিকে, সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে তিউনিসিয়া।

জাপান ও তিউনিসিয়া দুই দলই শুরুর একাদশ সাজিয়েছে ৩-৪-২-১ ফরমেশনে।

Advertisement

জাপান একাদশ

সুজুকি (গোলরক্ষক), তোমিয়াসু, ইতাকুরা, এইচ. ইতো, দোয়ান, সানো, কামাদা, নাকামুরা, জে. ইতো, তানাকা

তিউনিসিয়া একাদশ

দাহমেন (গোলরক্ষক), রেকিক, তালবি, ব্রন, ভ্যালেরি, স্কিরি, মেজব্রি, আব্দি, সাদ, তুনেকতি, স্লিমানে

Advertisement

আইএন