শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা। পরবর্তীতে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিন জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়।
Advertisement
জানা গেছে, ডাকঘর এলাকায় কৃষি জমির চারপাশে দেওয়া জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখে স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দলের কর্মীদের জানায়। তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, ‘জালে অজগর সাপ আটকা পড়ার খবর শুনে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করি। সাপটির দৈর্ঘ্যে ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটি বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়।’
বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুন রায় বলেন, ‘বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি অজগর সাপ রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বলে আমাকে জানিয়েছে। যেহেতু এখন বর্ষাকাল ধারণা করা হচ্ছে খাবারের জন্য বন ছেড়ে লোকালয়ে চলে আসছে সাপটি।
Advertisement
এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম