চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় আরেক আসামি মো. ইমরানকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৭।
Advertisement
রবিবার (২১ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭। ইমরান উপজেলার ছিন্নমূল ৮নং সমাজের আজাহারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য নিহতের মামলার আসামি মো. ইমরানকে শনিবার বিকেল সাড়ে ৪টায় সলিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরানকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্য হত্যা মামলার অন্য আসামি আলী আকবরকে গ্রেফতার করেছে র্যাব।
Advertisement
এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম