জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে বিদেশে বসবাসরত প্রায় ৯০ হাজার বাংলাদেশি নাগরিক নিবন্ধন আবেদন করেছেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৭ হাজারের বেশি প্রবাসীর ভোটার নিবন্ধন অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে তদন্তে ২২ হাজার ৩৫২টি আবেদন বাতিল করা হয়েছে।
Advertisement
ইসি জানায়, মোট ৮৯ হাজার ৮৯৭টি নিবন্ধন আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৩ হাজার ২২৯ জন বায়োমেট্রিক তথ্য দিয়েছেন। তদন্ত শেষে ৪৭ হাজার ১৩২টি আবেদন অনুমোদন করা হয়েছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছে ২ হাজার ৯৭৮টি আবেদন।
আরও পড়ুন পোস্টাল ভোটে প্রবাসীদের নিবন্ধন বেড়ে ৪ লাখ ৬৭ হাজারএছাড়া ১০ হাজার ১৪১ জনের তথ্য এখনো আপলোডের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ৩৭ হাজার ১৬ জনের তথ্য আপলোড করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ২৬৯টি এনআইডি স্মার্টকার্ড প্রিন্টের উপযোগী হয়েছে। ২২ হাজার ১৮টি স্মার্টকার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনে পাঠানো হয়েছে। দেশভিত্তিক আবেদনের সংখ্যায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে ২৩ হাজার ৯৪০টি আবেদন জমা পড়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখানে আবেদন করেছেন ১৭ হাজার ৩০ জন প্রবাসী। যুক্তরাষ্ট্র থেকে আবেদন এসেছে ১৬ হাজার ৮১২টি এবং ইতালি থেকে ৯ হাজার ৩৮টি। এছাড়া সৌদি আরব থেকে ৬ হাজার ৩৫২টি, কুয়েত থেকে ৫ হাজার ৫৭৩টি, কাতার থেকে ৫ হাজার ৪০৬টি, কানাডা থেকে ৩ হাজার ২৯৮টি, ওমান থেকে ২ হাজার ২৪৬টি, মালয়েশিয়া থেকে ১ হাজার ৮৩৩টি এবং অস্ট্রেলিয়া থেকে ১ হাজার ২০৬টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে, যার সংখ্যা মাত্র ১২৬।
Advertisement
এমওএস/এমএমকে