শিক্ষা

৪৭তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে চলতি সপ্তাহে

৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে গত ১৯ জুন। এখন এ বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলতি সপ্তাহের মধ্যে এ ফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির। 

Advertisement

পিএসসি সূত্র জানিয়েছে, ফল প্রকাশের পুরো প্রস্তুতি শেষ হওয়ার পর ফুল কমিশন সভা ডাকা হবে। ওই সভায়ই মূলত ফল প্রকাশের সিদ্ধান্ত নেবে কমিশন।

পিএসসির পরীক্ষা শাখার একজন কর্মকর্তা জানান, চলতি সপ্তহে ৪৭তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধ অথবা বৃহস্পতিবার ফুল কমিশন সভা ডাকা হতে পারে। সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কারণে এ সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহের প্রথমদিন ফল প্রকাশ করা হবে।

জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, চলতি মাসের যে কোনো দিন ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। সে লক্ষ্যেই কমিশন কাজ করছে।

Advertisement

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি।

একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন। তাদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

এএএইচ/জেএইচ

Advertisement