অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী সাফিউল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
রোববার (২১ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনাইদের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সকালে সাফিউল্লাহর পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতারআসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনজুর আলম, আবুল কালাম আজাদ, জাকারিয়া হায়দার, তরিকুল ইসলাম ও মিজানুর রহমানসহ আরও কয়েকজন।
Advertisement
ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আবুল বাশার আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ জানুয়ারি সাফি উল্লাহকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১৪ জানুয়ারি তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার তথ্য অনুযায়ী, গত ১২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলার বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু হয়।
আরও পড়ুন অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামীঘটনার পরদিন তার বড় ভাই মোজাম্মেল হক ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাফিউল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
Advertisement
মামলার এজাহারে বলা হয়, পেটের সমস্যার কারণে সাফিউল্লাহ হাসপাতালে ভর্তি ছিলেন এবং ঘটনার দিন সকালে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এ সময় ঝিলিক হাসপাতালের বিল পরিশোধের জন্য স্বজনদের কাছে ১৬ হাজার টাকা পাঠানোর অনুরোধ করেন।
দুপুর ১টার কিছু পর ছোট বোন রেশমি আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ঝিলিক। তবে প্রায় এক ঘণ্টা পর সাফি উল্লাহ ফোন করে ঝিলিকের মৃত্যুর খবর তার বাবাকে জানান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এমডিএএ/এসএইচএস