বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইরানের বিপক্ষে লড়াই করলেও জেতা হয়নি নিউজিল্যান্ডের। প্রথমে গোল করে এগিয়ে গেলেও পরে ইরান সেটি শোধ দিলে জয় পাওয়া হয়নি ২০১০ সালের পর বিশ্বকাপ খেলতে আসা দেশটির।
Advertisement
এবার দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে ওশেনিয়া অঞ্চলের দেশটি। প্রথম ম্যাচে বেশ লড়াইয়ের আভাস দেওয়া নিউজিল্যান্ড এবার মিশরকে হারানোর স্বপ্নে বিভোর। কিছু একটা করে দেখাতে চায় তারা। সে সঙ্গে বার্তা দিতে চায় যে, তারাও পারে।
মিশরের বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে কিউই কোচ ড্যারেন বাজেলে বলেন, ‘আমরা আগের ম্যাচ থেকে অনেক ইতিবাচক জিনিস পেয়েছি। হতাশ ছিলাম ম্যাচটি জিততে না পারায়। কিন্তু ম্যাচ থেকে এমনি কিছু উপাদান পেয়েছি যা দিয়ে আমরা আমাদের সেরাটা বের করে আনতে পারবো। বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স, আসলে ফুটবলাররাই এটার প্রশংসার দাবিদার। তারা সবাইকে দেখিয়েছে আমরা কি এবং কি হতে পারি। যদি পরের ম্যাচটি জিততে পারি তাহলে তা হবে আমাদের ঐতিহাসিক এক জয়।’
মিশরের ম্যাচ সম্পর্কে এই কোচ বলেন, ‘আমাদের বল পজিশনে আরো উন্নতি করতে হবে। কিন্তু প্রথমে আমাদের আগের ম্যাচের মতো পারফরম্যান্স দেখাতে হবে।’
Advertisement
মোহামেদ সালাহ, ওমর মারমোশদের মত খেলোয়াড়দের বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে কিউইদের। তাদেরকে সমীহ করছেন বাজেলে। ‘সালাহ বিশ্বমানের ফুটবলার। প্রতিপক্ষ দলের জন্য একটা আতঙ্ক। শেষ ম্যাচে সে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি; কিন্তু নিজেকে মেলে ধরার অপেক্ষায় রয়েছে। আমি নিশ্চিত সে আমাদের ম্যাচটিকে লক্ষ্য করতে চাইবে।’
আরআর/আইএইচএস/