সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বাংলাদেশ যেন খেলাধুলায় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
Advertisement
রোববার (২১ জুন) রাজধানীর বাসাবো মাঠে শিশু-কিশোরদের ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ক্রীড়াক্ষেত্রে দেশের উন্নয়নের জন্য সরকার চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে।
তিনি আরও বলেন, ‘একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সবাই মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।’
Advertisement
বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী শিশু ও কিশোর ফুটবলারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহ দেন।
এনএস/একিউএফ
Advertisement