প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
Advertisement
রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটটি নিরাপদে কুয়ালালামপুরে অবতরণ করে।
কুয়ালালামপুর বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন।
Advertisement
এসময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারের সময়ে দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়।
পরে প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের ‘সাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। তিনি ও তার সফরসঙ্গীরা সেখানেই থাকবেন।
আরও পড়ুন মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীএসময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রোববার বিকেল পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।
Advertisement
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও তার সফরসঙ্গী হয়েছেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। দুদিনের মালয়েশিয়া সফর শেষে তিনি চীন সফর করবেন।
কেএইচ/এমকেআর