কক্সবাজার সদর হাসপাতালের সামনে থেকে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
Advertisement
আটক দম্পতি হলেন, কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার জাগির হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা (২৭)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী জানান, সিএনজিযোগে টেকনাফ থেকে আসা স্বামী-স্ত্রী কক্সবাজার সদর হাসপাতাল এলাকায় নামেন। তারা সেখান থেকে পরবর্তী নির্দিষ্ট গন্তব্যে যেতে প্রস্তুতি নেওয়ার আগেই পুলিশ টিম তাদের আটক করে।
তিন বলেন, এসময় তাদের সঙ্গে থাকা থলে তল্লাশি চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
সায়ীদ আলমগীর/কেএইচকে