জাতীয়

চট্টগ্রামে ৪ রেস্তোরাঁকে ৫৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি রেস্তোরাঁকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

রোববার (২১ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় টানেল রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, সাদিয়াস কিচেনকে ১০ হাজার টাকা এবং সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Advertisement

এমআরএএইচ