খেলাধুলা

জিম্বাবুয়ে সফরের প্রথম বহর দেশ ছেড়েছে রোববার

বিশ্রাম নেয়ার সময় ও ফুরসত কোনটাই নেই। অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ শেষ না হতেই শুরু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের সাথে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

Advertisement

সেই টেস্টকে সামনে রেখে অজিদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবার আগেই জিম্বাবুয়ের উদ্দেশে পাড়ি জমিয়েছে ১৫ সদস্যর বহর। যাতে ছিলেন ৯ জন টেস্ট স্পেশালিষ্ট। বলে রাখা ভাল যাদের কেউই ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে। শুধু যারা টেস্ট খেলেন, ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের বাইরে, তাদের দিয়ে সাজানো বহরটিই ২১ জুন রোববার ঢাকা ছেড়েছে।

তাতে টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত, ওপেনার সাদমান ইসলাম, মুমিনুল হক, অমিত হাসান, নাইম হাসান, স্পিনার তাইজুল ইসলামসহ প্রমুখ ক্রিকেটার ছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বাকি অংশ জিম্বাবুয়ে যাত্রা করবে আগামী ২৪ জুন।

Advertisement

এআরবি/আইএন