জাতীয়

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা, দিল্লি দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

Advertisement

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

আরও পড়ুন বায়ুদূষণ যেসব কঠিন রোগের কারণ

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১৭২ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আর দিল্লির স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

Advertisement

অপরদিকে, দুই দিন ধরে ঢাকার সঙ্গে একই মানের থাকা ব্রাজিলের সাও পাওলোর বাতাসের মান আজও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

এসএনআর