উজ্জ্বল, প্রাণবন্ত এবং স্বাস্থ্যকর ত্বকের মূল চাবিকাঠি হলো সঠিক হাইড্রেশন বা আর্দ্রতা বজায় রাখা। ত্বক যদি ভেতর থেকে আর্দ্র থাকে, তাহলে তা শুধু কোমলই থাকে না, বরং উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত দেখায়। আর এই আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে স্কিনকেয়ার দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত দুটি উপাদান হলো হায়ালুরোনিক অ্যাসিড এবং গ্লিসারিন।
Advertisement
এই দুই উপাদানই হিউমেক্ট্যান্ট হিসেবে কাজ করে, অর্থাৎ তারা পরিবেশ থেকে পানি টেনে নিয়ে ত্বকে ধরে রাখে। তবে কাজের ধরন, গভীরতা এবং কার্যকারিতার দিক থেকে এদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ডার্মাটোলজিস্টদের মতে, এই দুই উপাদান একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করে।
হায়ালুরোনিক অ্যাসিড কী?হায়ালুরোনিক অ্যাসিড হলো আমাদের শরীরে স্বাভাবিকভাবে উপস্থিত একটি উপাদান, যা বিশেষ করে ত্বক, চোখ এবং জয়েন্টে পাওয়া যায়। এর সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হলো এটি নিজের ওজনের চেয়ে প্রায় ১ হাজার গুণ পর্যন্ত পানি ধারণ করতে পারে।
স্কিনকেয়ারে হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহারের মূল লক্ষ্য হলো ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেওয়া। এটি ত্বককে তাৎক্ষণিকভাবে প্লাম্প বা টানটান করে তোলে, ফলে মুখে একটি সতেজ ও উজ্জ্বল ভাব আসে। নিয়মিত ব্যবহারে সূক্ষ্ম বলিরেখা অনেকটা কম দৃশ্যমান হয়। আরও একটি বড় সুবিধা হলো, এটি অত্যন্ত হালকা, তাই তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্যও এটি নিরাপদ এবং উপযোগী।
Advertisement
গ্লিসারিন বা গ্লিসারল একটি রং ও গন্ধহীন উপাদান, যা সাধারণত উদ্ভিজ্জ তেল থেকে তৈরি করা হয়। এটি বহু বছর ধরে স্কিনকেয়ারে ব্যবহৃত হয়ে আসছে একটি নির্ভরযোগ্য ময়েশ্চারাইজিং হিসেবে ব্যবহার হয়ে আসছে।গ্লিসারিনের মলিকিউল আকার হায়ালুরোনিক অ্যাসিডের তুলনায় ছোট, ফলে এটি ত্বকের উপরিভাগে দ্রুত কাজ করতে পারে। এটি শুধু পানি টেনে আনে না, বরং ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা বা স্কিন ব্যারিয়ারকে শক্তিশালী করে।
ফলে শুষ্ক, খসখসে বা ফেটে যাওয়া ত্বক দ্রুত নরম ও মসৃণ হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি অত্যন্ত নিরাপদ এবং সেনসিটিভ ত্বকেও ব্যবহার করা যায়।
হায়ালুরোনিক অ্যাসিড বনাম গ্লিসারিনডার্মাটোলজিস্টদের মতে, এই দুই উপাদানের কাজের ধরন আলাদা হলেও লক্ষ্য ত্বককে হাইড্রেটেড রাখা। হায়ালুরোনিক অ্যাসিড গভীর স্তরে আর্দ্রতা পৌঁছে দেয়, আর গ্লিসারিন ত্বকের বাইরের স্তরকে সুরক্ষা ও মসৃণতা দেয়।
তাই আলাদা করে না ভেবে, অনেক বিশেষজ্ঞ উভয় উপাদানকে একসঙ্গে বা পর্যায়ক্রমে ব্যবহার করার পরামর্শ দেন। এতে ত্বক ভেতর ও বাইরে দুই দিক থেকেই আর্দ্র থাকে।
Advertisement
এই উপাদানগুলো ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- ত্বক যেন হালকা ভেজা অবস্থায় থাকে। কারণ হায়ালুরোনিক অ্যাসিড এবং গ্লিসারিন উভয়ই পানি টেনে আনে। যদি এগুলো একদম শুকনো ত্বকে ব্যবহার করা হয়, তাহলে উল্টো ত্বকের ভেতরের আর্দ্রতা টেনে নিতে পারে, যা শুষ্কতা বাড়াতে পারে।
আরও পড়ুন যেসব কারণে লাল লিপস্টিক পরলে নারীকে আত্মবিশ্বাসী লাগেসঠিক নিয়ম হলো, হালকা ভেজা ত্বকে সিরাম বা এসেন্স ব্যবহার করা, তারপর একটি ভালো ময়েশ্চারাইজার দিয়ে সেটি লক করে দেওয়া। এতে ত্বকে দীর্ঘস্থায়ী আর্দ্রতা বজায় থাকে এবং পাওয়া যায় উজ্জ্বল, কাচের মতো গ্লাস স্কিন লুক।
হায়ালুরোনিক অ্যাসিড এবং গ্লিসারিন দুটি উপাদানই ত্বকের জন্য অত্যন্ত উপকারী। একটি গভীর হাইড্রেশন দেয়, অন্যটি স্কিন ব্যারিয়ারকে শক্তিশালী করে। তাই প্রতিদ্বন্দ্বী না ভেবে এদেরকে স্কিনকেয়ার রুটিনের জুটি হিসেবে ব্যবহার করাই সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বি বিউটিফুল, সিউল ম্যাগাজিন
এসএকেওয়াই