খেলাধুলা

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে নতুন লুকে মেসি

সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই লিওনেল মেসি নতুন হেয়ারকাট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আর্জেন্টাইন অধিনায়ক নাপিতের কেপ পরে বসে আছেন। তার পেছনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো ডি পল।

মেসি প্রায়ই নিজের লুক পরিবর্তন করে থাকেন। ২০১৬ সালে তিনি পুরো চুল ব্লন্ড রঙ করেছিলেন, যা তখন ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর তিনি আবার স্বাভাবিক চুলের রঙে ফিরে আসেন এবং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্টাইলেও দেখা গেছে তাকে। এক পর্যায়ে ক্লিন-শেভড লুকেও ছিলেন এই আর্জেন্টাইন তারকা, যা তার ক্যারিয়ারের ২০১০ থেকে ২০১৩ সালের শুরুর সময়ের সঙ্গে মিল রয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে মেসি তুলনামূলক লম্বা চুল রাখতেন, তবে সেই স্টাইল তিনি আর পুরোপুরি ফিরে আনেননি।

Advertisement

এসকেডি/আরএএইচইউএল/এএসএম