জাতীয়

সেলিমা আহমাদের মৃত্যুতে সড়ক পরিবহন মালিক সমিতির শোক

নিটল-নিলয় গ্রুপের ভাইস-চেয়ারপারসন ও দেশের খ্যাতিমান নারী উদ্যোক্তা সেলিমা আহমাদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

Advertisement

সোমবার (২২ জুন) এক শোকবার্তায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন ও মহাসচিব মো. সাইফুল আলম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা।

আরও পড়ুন কুমিল্লার সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আর নেই

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ।

এমএমএ/ইএ

Advertisement