বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে অনেকটা স্বস্তিতে রয়েছে আর্জেন্টিনা। এবার দ্বিতীয় ম্যাচে গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে অস্ট্রিয়াকে। ইউরোপের দেশটির বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
Advertisement
আগের ম্যাচের একাদশে থাকা মন্টিয়েল ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মলিনা।
অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষেও বেশ শক্ত দলই গঠন করছে অস্ট্রিয়া। সাবিতজার, আলাবাকে একাদশে রেখে আর্জেন্টিনার সঙ্গে লড়াই করবার মতই একাদশ নামিয়েছে তারা।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেজ, রড্রিগো ডি পল, নিকো গঞ্জালেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ
Advertisement
অস্ট্রিয়া একাদশ: আলেকজান্ডার স্লাগার, লাইমার, লেইনহার্ট, আলাবা, মিওনে, সেইবাল্ড, জাভিয়ের স্লাগার, সিমিড, চুকুমেকা, সাবিতজার, কালাজিচ
আরআর/এসকেডি/এএসএম