১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)।
Advertisement
রোববার (২১ জুন) গুলশান-২ এ অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের অব্যাহত অগ্রগতি, সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (ডিএমডি অ্যান্ড সিআরও) মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ডিএমডি অ্যান্ড সিটিও) মো. নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানরা অংশ নেন।
অনুষ্ঠানে ইমতিয়াজ উদ্দিন আহমেদ ব্যাংকের মূল্যবান গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গত ১৩ বছরে ব্যাংকের অগ্রযাত্রায় তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
Advertisement
তিনি উল্লেখ করেন যে, মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে উদ্ভাবনী, গ্রাহককেন্দ্রিক এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
ইমতিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন, ব্যাংকটি তার ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারিত করবে এবং সারাদেশের গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে। একই সঙ্গে সর্বোচ্চ মানের সেবা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্রধান কার্যালয়ে একটি কেক কাটার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়া ব্যাংকের সকল শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বিএ
Advertisement