দেশজুড়ে

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে আরও এক ইমাম আটক

ময়মনসিংহের ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও এক শিশু ধর্ষণের অভিযোগে এক ইমামকে আটক করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে অভিযুক্ত ইমাম মো. ইব্রাহিমকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে ত্রিশাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন মসজিদের ভেতর শিশুকে ধর্ষণ, ইমামকে গণপিটুনি

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, অভিযুক্তকে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (২০ জুন) একই উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক ইমামকে আটক করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

Advertisement

হোসাইন সুলভ/এসআর/এএসএম