লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে গেলে তার জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি বলেন, সমঝোতা স্মারক লঙ্ঘন করে ইসরায়েল যদি লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা চালায়, তাহলে ইরান তার জবাব দেবে।
Advertisement
তবে চলমান আলোচনার বিষয়ে আশাবাদও প্রকাশ করেছেন তিনি।
বাহরেইনি বলেন, গতকাল কারিগরি পর্যায়ে আমাদের সহকর্মীদের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে দুটি কার্যকরী দল গঠন করা হবে। এসব দল ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।
Advertisement
ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, হরমুজ প্রণালি-সংক্রান্ত মূল আলোচনা ইরান ও ওমানের মধ্যে হবে। একই সময়ে সমঝোতা স্মারকের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গেও সমান্তরাল আলোচনা শুরু হবে।
এদিকে ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের সুযোগ দেওয়া হবে।
সোমবার প্রকাশিত এক লাইসেন্সে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ইরানি উৎসের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব লেনদেন আগে নিষিদ্ধ ছিল, সেগুলোর সবই ২০২৬ সালের ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন ডেলাইট টাইম) পর্যন্ত অনুমোদিত থাকবে।
সূত্র: আল-জাজিরা
Advertisement
এমএসএম