কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শাখা জাতীয় ছাত্রশক্তি।
Advertisement
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সংগঠনগুলোর বিরুদ্ধে দ্রুত বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান।
জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘ছাত্রলীগ ও আওয়ামী লীগ রাষ্ট্রবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশেকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ঝটিকা মিছিল, সহিংস কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা জননিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছেন। তবে এসব অপতৎপরতা মোকাবিলায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না।’
মানববন্ধনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা, নাশকতা দমনসহ অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। আমরা অবিলম্বে এসব অপরাধের বিচার এবং নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাই।’
Advertisement
মো. রকিব হাসান প্রান্ত/এসআর/জেআইএম