প্রথম ম্যাচে চিরাচরিত রোনালদোকে খুঁজে না পাওয়া গেলেও বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা উজবেকিস্তানকে পেয়েই জ্বলে উঠলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন এই স্ট্রাইকার। এর ফলে ৬০ বছর আগের রেকর্ডও ভেঙে ইতিহাস গড়লেন তিনি।
Advertisement
বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ৬০ বছর আগে যে রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি ফুটবলার ইউসেবিও সেটিকেই ভেঙে নতুন করে পর্তুগাল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখালেন তিনি। উজবেকদের বিপক্ষে দুই গোল করার পর তার গোলসংখ্যা এখন ১০।
পর্তুগালের হয়ে এর আগে ৯ গোল করা ইউসেবিওর রেকর্ডটি ছিল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। তাকে টপকে গেলেন রোনালদো নিজের ৬ষ্ঠ এবং শেষ বিশ্বকাপে। ৪ গোল করে পওলেতা রয়েছেন তালিকার তিন নম্বরে।
আরআর/আইএইচএস/
Advertisement